শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০১ পিএম, ২০২০-১০-০৮
আব্দুস সবুর খান, টঙ্গী : সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার টঙ্গী প্রেসক্লাবের সামনে টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিব্বিরের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মমিন উল্লা মিয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি রফিকুল আনোয়ার, সিনিয়র সহ সভাপতি আবুুল কালাম আজাদ, সহ সভাপতি আবু তাহের, আবুুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, অর্থ সম্পাদক মাওলানা রেজাওয়ানুল করিম, সহ অর্থ সম্পাদক নূর নবী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহ আলম খান, প্রচার সম্পাদক মতিউর করিম রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ উল্লা পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সোহেল আব্দুল, নির্বাহী সদস্য নূরুল হুদা ভূঁইয়া, নূরুল ইসলাম, নাজমুল হায়দার সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষকদের সাজা মৃত্যুদ- করার পাশাপাশি দ্রুত বিচার ট্র্যায়ব্যুনাল গঠন, ধর্ষকদের আশ্রয়দাতা- গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানান। বিচারহীনতার কারণেই দেশে বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণকারী বা নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা গেলে অন্য কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পেত না। বক্তারা সিলেটে নববধূ ধর্ষণ, নোয়াখালির বেগমগঞ্জে এখলাসপুর গ্রামের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সব ধর্ষণকারী ও নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited